২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন থেকে আরও ১১ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে গত মঙ্গলবার ট্রলারডুবির সাত দিন পর ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বনকর্মী ও কোস্টগার্ড সুন্দরবনের পক্ষীর চর থেকে সোমবার বিকালে তাদের উদ্ধার করে।

এদিকে মঙ্গলবার সকালে দুবলা ও কচিখালী এলাকা থেকে জেলেরা ১২ - ১৩ বছরের এক শিশুসহ ছয় জনের মৃতদেহ উদ্ধার করেছে।

বাগেরহাটের পক্ষীর চরে অবস্থানরত সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান উদ্ধারকৃত ১১ জেলের মধ্যে ১০ জেলের নাম জানিয়েছেন।

এরা হলেন, জাহাঙ্গীর, হোসেন, আব্দুল মালেক, নূরুজ্জামান, কালু মিঞা, হারুন, ইউনুস, মতি, জলিল ও হাফিজ খাঁ। এদের সবার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালি গ্রামে।

উদ্ধারপ্রাপ্ত জেলেরা জানান, তারা চারটি আলাদা ট্রলারে কর্মরত ছিলেন। ঝড়ে এদের ট্রলারগুলো ডুবে গেলে গত এক সপ্তাহ তারা তক্তা ধরে সাগরে ভেসে ছিলেন।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের মঠবাড়িয়ায় পাঠিয়ে দেওয়া হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের একটি সূত্র দুুবলা ও কচিখালী এলাকা থেকে মঙ্গলবার জেলেদের মাধ্যমে ছয়টি লাশ উদ্ধারের কথা স্বীকার করেন। এদের মধ্যে একটি শিশুও রয়েছে।

এদিকে নিখোঁজ নৌ কর্মকর্তা লে. কমাণ্ডার ফিরোজ কবীরকে উদ্ধারের আশায় নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দলগুলো এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে।