রাজবাড়ীতে বেসরকারী শিক্ষকদের বিক্ষোভ, স্বারকলিপি পেশ
স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছেন। এছাড়া রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপিও পাঠিয়েছেন তারা।
ডা: আবুল হোসেন মহাবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। কয়েকটি সড়ক প্রদক্ষিণের পর মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।
এর পর অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মঞ্জুরুল আলম, ওহিদুল হক, চৌধুরী এহসানুল করিম হিটু, মো: তারিক বিল্লাহ, ইয়াসিন আরাফাত, খায়রুল হাসান মিঠু প্রমুখ।
বক্তারা আগামী ১ অক্টোবর ঢাকায় শিক্ষকদের মহাসমাবেশ সফল করার আহবান জানান।
