২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ৫৬টি রুটের মধ্যে ৪৮টিই অলাভজনক: সংসদে প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বিমানের ৫৬টি রুটের মধ্যে ৪৮টি রুটই বর্তমানে অলাভজনক হয়ে পড়েছে। বাকি আটটি শুধু লাভজনক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মঙ্গলবার সংসদে তিনি এ তথ্য জানান।

বিএনপি সাংসদ কাজী সালিমুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো জানান, গত অর্থবছরে (২০০৫--০৬) ৪৮টি অলাভজনক রুটে বিমান প্রায় ৫০৬ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার লোকসান দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকা--লন্ডন--ঢাকা রুটেই ১৬১ কোটি ৩৩ লাখ টাকা লোকসান হয়েছে।

তার মতে, বিমানের লাভজনক রুটগুলো হচ্ছে-- ঢাকা--রিয়াদ--ঢাকা, ঢাকা--রিয়াদ--দাম্মাম--ঢাকা, ঢাকা--করাচি--ঢাকা, ঢাকা--হংকং--ঢাকা, ঢাকা--কুয়ালালামপুর--ঢাকা, ঢাকা--কুয়ালালামপুর--সিঙ্গাপুর--ঢাকা, ঢাকা--ব্যাংকক--সিঙ্গাপুর--ঢাকা ও ঢাকা--দিল্লী--ঢাকা।

এ আটটি লাভজনক রুট থেকে গত অর্থবছরে বিমান মাত্র ৪৬ কোটি ৯৩ লাখ সাত হাজার টাকা লাভ করেছে।