২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে যুবকের লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি এলাকার রেললাইনের পাশের একটি ধানক্ষেত থেকে আজ সোমবার সকালে আলী হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 12:14 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মৃত আলী হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সায়েন্স বিভাগের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুর রহিম।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন আজ সকাল ৯ টায় মেহেরচন্ডি এলাকার রেললাইন থেকে ১০০ গজ দূরে আলী হোসেনের লাশ দেখতে পেয়ে তাদের খবর দেন।

গোয়ালিয়া থানার একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার বাম পা রেললাইনের ওপর কাটা অবস্থায় পাওয়া গেছে। কেউ তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে।

নিহতের ভাই কাজিম বিডিনিউজকে জানান, আলী হোসেন রোববার বিকাল ৩ টায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।