তিন জেলা প্রশাসক ও ১১ উপসচিবের পদে রদবদল
তিনজন জেলা প্রশাসক ও ১১ জন উপসচিবের পদে রোববার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়।
জেলা প্রশাসকদের মধ্যে বান্দরবানের জেলা প্রশাসক শেখ আলাউদ্দিনকে বরিশালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সামশুল আলম ভুঁইয়াকে কিশোরগঞ্জে, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব হেলাল উদ্দিন ভূঁইয়াকে মাদারীপুরের জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সিএম ইউসুফ হোসেন এবং মাদারীপুর জেলা প্রশাসককে সংস্থাপন মন্ত্রণালয়ে নিয়োগ অধিশাখায় ন্যাস্ত করা হয়েছে।
উপসচিব পর্যায়ে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব একরামুল হককে পরিকল্পনা বিভাগে, সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়োগ অধিশাখায় ন্যাস্ত নুরউদ্দিন আহম্মেদকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, ওএসডি উপ-সচিব রকিব হোসেনকে পানি সম্পদ মন্ত্রণালয়ে, চাপাই নবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌস আলমকে ওএসডি, চট্টগ্রাম জেলা পরিষদের সচিব শফিকুর রহমানকে ওএসডি, নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ওএসডি, নির্বাচন কমিশনের উপ-সচিব কাজী আব্দুল গনীকে ওএসডি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপ-সচিব বেগম হাসনুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়ে, নির্বাচন কমিশনের উপ সচিব পদে বদলীর আদেশাধীন কামাল উদ্দিনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিনকে ওএসডি এবং নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেসার রহমান সরকারকে ওএসডি করা হয়েছে।
