দেশের কোথাও চাঁদ দেখা যায়নি
বাংলাদেশের কোথাও শনিবার রাতে রমজান মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শনিবার চাঁদ দেখা না গেলে আগামীকাল রোববার রাতে সেহরি খেয়ে সোমবার থেকে পবিত্র রমজান শুরু হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মোশারফ হোসেন শাজাহান বৈঠকে সভাপতিত্ব করেন।
