যশোরে জনযুদ্ধের এক কমান্ডার আটক
যশোরের অভয়নগর পুলিশ শুক্রবার দুপুরে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) এর খুলনা বিভাগীয় অপারেশন কমান্ডার জীবন আহমেদ ওরফে হায়দার ওরফে মুক্তিগাজী ওরফে আবিদ হাসানকে আটক করেছে।
অভয়নগরের গোয়াখোলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
অভয়নগর পুলিশ জানায়, আটক জীবন আহমেদের বিরুদ্ধে বাগেরহাটের রামপাল এলাকায় জামায়াত নেতা আবু বকর হত্যা মামলা রয়েছে।
এছাড়া অভয়নগরের ডা. আকরাম হত্যা মামলার সে মূল পরিকল্পনাকারী বলেও পুলিশ দাবি করেছে।
জানা গেছে, জীবন আহমেদ গত ৫ বছর ধরে নওয়াপাড়ায় সোহেল নামে অবস্থান করছে। পুলিশ তার কাছ থেকে পার্টি ও হত্যা মামলার নানা তথ্য পেয়েছে।
অভয়নগর পুলিশ জীবন আহমেদ গ্রেফতার হওয়ার পর বাগেরহাট পুলিশকে জানালে তারা তাকে সনাক্ত করে।
ধৃত চরমপন্থীর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার সোনাকুড়া গ্রামে। তার পিতার নাম জলিল গাজী।
