২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে ১ কৃষক নিহত

জেলার সাপাহার উপজেলার বামনপাড়া বিওপির কাছে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে এক বাংলাদেশি কৃষককে হত্যা করে লাশ নিয়ে গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহত কৃষকের নাম জহিরুল ইসলাম। সে মাইসাডাঙ্গা গ্রামের তমসুর উদ্দিনের ছেলে।

নওগাঁর ২৮ রাইফেল ব্যাটালিয়নের খঞ্জনপুর বিওপির কোম্পানি কমান্ডার শামসুল আলম জানান, জহিরুল ভোর ৬টায় ২৪৫(৯) মেইন পিলারের কাছে গরু চড়াতে গেলে ভারতের ১৭২ নম্বর ছত্রহাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সে মারা য়ায়। বিএসএফ সদস্যরা পরে তার লাশ নিয়ে যায়।

এই ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বিডিআর লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।