২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাল থেকে বৃষ্টি কমার সম্ভাবনা

উত্তর--পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আজ শুক্রবার সারা দেশের অধিকাংশ জায়গায় দিনভর বৃষ্টি হবে। আগামীকাল থেকে বৃষ্টি কমবে বলে আশা করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর আজ শুক্রবার এ কথা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংস্থাটি কক্সবাজার এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর (পুনরায়) স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে। এছাড়া নদী বন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহীর অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব জায়গার ওপর দিয়ে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।