২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ-বাংলা ভাইসহ ৭ জঙ্গির মৃত্যু পরোয়ানা ঝালকাঠি প্রেরণ

নিষিদ্ধ ঘোষিত জামআতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ সাত জেএমবি নেতার ফাঁসির রায় চুড়ান্ত করা ডেথ-রেফারেন্স-এর সত্যায়িত অনুলিপি বুধবার ঝালকাঠি বিচার আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা নফহবংি২৪.পড়স-কে জানান যে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিকেল সাড়ে তিনটায় বিশেষ দূতের মাধ্যমে ফাঁসির আদেশের কপি ঝালকাঠি বিচার আদালতে পাঠিয়ে দিয়েছেন ।

হেলালউদ্দিন মোল্লা আশা করছেন, রায়ের অনুলিপি বৃহষ্পতিবার ভোরে ঝালকাঠি বিচার আদালতে পৌঁছাবে। এরপর আসামীদের ফাঁসির আদেশ কার্যকর করার জন্য ঝালকাঠি বিচার আদালত নির্দেশনামা তৈরি করে জেল কর্তৃপক্ষকেও রায়ের অনুলিপি দেবেন।

গত বছর নভেম্বর ১৪ তারিখে জেএমবি-এর দুস্কৃতিকারীরা বোমা মেরে একটি গাড়ি উড়িয়ে দিলে শহিদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নামে দুইজন সিনিয়র বিচারক মারা যান।

এঘটনার পর গত মে ২৯ তারিখে ঝালকাঠি আদালত সাত জেএমবি নেতাকে ফাঁসির আদেশ দেন এবং গত ৩১ আগস্ট হাইকোর্টে তাদের ফাঁসির রায় চুড়ান্ত হয়।