ব্রাক্ষ্মণবাড়িয়ায় মাটি চাপায় নিহত ১
ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবায় নির্মাণাধীন একটি ব্রিজের মাটি চাপা পড়ে বুধবার সকালে এক নির্মাণ শ্রমিক নিহত ও অপর দুই শ্রমিক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামুড়া গ্রামের মোল্লাবাড়ির এস ইউ আর নির্মাণাধীন ব্রিজের মাটি চাপা পড়ে মো. রুবেল মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। ওই ঘটনায় মো. আলমগীর (২৪) ও মো. জাহাঙ্গীর (২২) নামে আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়।
আহতদের সংজ্ঞাহীন অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত মো. রুবেল কসবা পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মো: শহিদ মিয়ার পুত্র।
