২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক ছুটিতে থাকায় ১৭ আগস্ট বোমা হামলার রায় হয়নি

বিচারক ছুটিতে থাকায় ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীর বিমানবন্দরে বোমা হামলা মামলার রায় হয়নি। আজ বুধবার মামলাটির রায় ঘোষণার তারিখ ধার্য ছিল। আগামী ২৫ সেপ্টেম্বর রায় ঘোষণার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

১৭ আগস্ট রাজধানীতে বোমা হামলার ঘটনায় এটাই ছিল প্রথম রায়।

মামলার বিবরণে জানা গেছে, ১৭ আগস্ট জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সিঁড়িতে সকাল ১১টায় বোমা বিস্ফোরণ ঘটে।এই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ জেএমবি সদস্য রেজাউল হক রেজা, মুসা, সগির, জাহাঙ্গীর ও আলমগীরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরে পুলিশ জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিকে সম্পূরক চার্জশিটের মাধ্যমে আসামী করে।

গত ৫ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষে আজ ২০ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য হয়। কিন্তু বিচারক এস এম মুজিবুর রহমান ছুটিতে থাকায় রায় দেওয়া হয়নি।