বাগেরহাটে ঠিকাদার খুন
বাগেরহাটের ফকিরহাটে মঙ্গলবার রাতে সফিউজ্জামান সফি (৪৫) নামের এক ঠিকাদারকে জবাই করে হত্যা করা হয়েছে।
সফির বাড়ি খুলনার রূপসা উপজেলার গিলাতলা গ্রামে।
পুলিশ জানায়, সল্পবাহিরদিয়া গ্রামে সফির শ্বশুর বাড়ি থেকে ৪/৫ জন ব্যক্তি তাকে মঙ্গলবার রাত ৯টার দিকে ডেকে নিয়ে যায়। পরে তার জবাই করা লাশ ফকিরহাটের মানসা চরবটতলা গ্রামের রাস্তায় পাওয়া যায়।
পুলিশ মঙ্গলবার রাতেই সফির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঠিকাদারি কাজের কোন বিরোধের জের ধরে সফিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
