২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, তিন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বুধবার স›ন্ধ্যা নাগাদ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র্র বন্দরকে ৩ নম্বর (পুনঃ) স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 12:01 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এসময় ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, আজ বৃষ্টিপাতের পরিমাণ আরো বেশি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উত্তর--পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বুধবার অবস্থানরত মৌসুমী লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার ফলে চট্টগ্রাম ক্কসবাজার ও মংলা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেখাতে হবে।  সহযোগী বায়ুচাপের তারতম্যের আধিক্য উত্তর বঙ্গোপসাগরে বিরাজ করায় বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সংস্থাটি জানায়। 

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অধিদপ্তর সতর্কবাণী দিয়ে বলেছে এ লঘুচাপটি আরো ঘণীভূত হয়ে উত্তর--পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে।