২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ব্যবসায়ীকে ৫০ ঘন্টা পর ময়মনসিংহে উদ্ধার

অপহরণের ৫০ ঘন্টা পর চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যবসায়ী গোলাম আজাদ বিপ্লবকে (৩০) মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড় জঙ্গল থেকে উদ্ধার করেছে র‌্যাব - ৯ এর সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দাউদপুর রোড এলাকার আফতাব উদ্দিন খোকার ছেলে যন্ত্রাংশ ব্যবসায়ী গোলাম আজাদ বিপ্লবকে সস্তায় বিভিন্ন সামগ্রী সরবরাহের নাম করে টাঙ্গাইলের কয়েকজন যুবক গত রোববার টাঙ্গাইল নিয়ে যায়। ওইদিনই সন্ধ্যায় ওই যুবকরা বিপ্লবের পরিবারের কাছে ফোন করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

এ ঘটনায় বিপ্লবের পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি করে।

পরে বিপ্লবের পরিবার তাকে উদ্ধারের জন্য ময়মনসিংহের র‌্যাব - ৯ এর সহায়তা চায়। এর পরিপ্রেক্ষিতে ইনচার্জ ফ্লাইট লে. ফয়সালের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামনগর জঙ্গল থেকে অপহৃত ব্যবসায়ী বিপ্লবকে উদ্ধার করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

র‌্যাব - ৯ এর ইনচার্জ ফ্লাইট লে. ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং অভিযান চলছে।