২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বোমা বিস্ফোরণ, ক্যাম্পাসে আতংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা শুরুর কিছুক্ষণ আগে বোমাটির বিস্ফোরন ঘটে। এতে কেউ হতাহত না হলেও পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বিস্ফোরণের সময় পুলিশ টিএসসিতে অবস্থান করলেও নীরব দর্শকের ভুমিকা পালন করে বলে উপস্থিত ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমামুল হক শামীম এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

তিনি বলেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বোমা হামলার ঘটনাটি ঘটেছে। তবে উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

পরে পুলিশের পাহারায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২১টি বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ, টিএসসির উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ সংগঠনের সদস্যরা।  শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে টিএসসিতে এসে শেষ হয়।