ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১ ব্যবসায়ী নিহত, আহত ৭
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হন আরও সাতজন। আহতরা জানান, সোমবার রাত ২ টার দিকে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের বৈলরে চালভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রে-ন-৭৬৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাক যাত্রী ফুলপুর উপজেলার ব্যবসায়ী আব্দুল জলিল (৫০) ঘটনাস্থলেই নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে।
