২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ডা. রুমানা রশীদ নিহত

হলিফ্যামিলি হাসপাতালের চিকিৎসক রুমানা রশীদ সোমবার রাত দু’টার দিকে আমিনবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হন সঙ্গী শেখ রুবেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহতের ভাই জানান, ডা. রুমানা রশীদের প্রাইভেট কার উল্টে গেলে তিনি এই দুর্ঘটনার শিকার হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত চারটার দিকে কর্ত্যব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ডা. রুমানা রশীদ ধানমন্ডি আবাসিক এলাকার ২৪ নং রোডের ১২ নং বাড়িতে বসবাস করতেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট ।

আহত শেখ রুবেলকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গুলশান-২ এর ৬৩ নং রোডের ৩৪ নং বাড়ির বাসিন্দা।