প্রধানমন্ত্রী মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন কয়েকটি প্রকল্প
প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ময়মনসিংহ আসছেন। তিনি সেখানে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে কোতয়ালী ও শহর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। জনসভায় সভাপতিত্ব করবেন সদর আসনের সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলু।
এর আগে প্রধানমন্ত্রী জেলা জজ আদালতের নবনির্মিত ভবন, মা ও শিশু হাসাপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫শ’ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করবেন।
টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনীর দরবার অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী ৩ টা ৫০ মিনিটে ময়মনসিংহে পৌঁছাবেন।
