২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ যুগ্মসচিবকে বিভিন্ন দফতরে পদায়ন

প্রশাসনের চার যুগ্ম সচিবকে রোববার বিভিন্ন দফতরে পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 10:02 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সাইদুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ে, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আনিসউদ্দিন মঞ্জুরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম সচিব আব্দুল আউয়াল হাওলাদার বাস্তবায়ন, পরীবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগে এবং মুন্সি আলাউদ্দিন আল আজাদকে কৃষি মন্ত্রণালয়ের  যুগ্ম সচিব করা হয়েছে।