২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অস্ত্র রাখার দায়ে রাজবাড়ীতে ৩ জনের ১০ বছর কারাদন্ড

রাজবাড়ীর ৪ নং বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ কামাল হোসেন অবৈধ অস্ত্র রাখার দায়ে রোববার দুপুরে তিন ব্যক্তিকে দশ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

অভিযুক্তরা হচ্ছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মোহাম্মদ তোমছের মিয়া, হজো সরদার এবং জলিল মন্ডল।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৫ আগস্ট গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ায় একটি পক্ষের সালিশীতে এই তিনজন সশস্ত্র অবস্থায় সেখানে প্রভাব বিস্তার করে। খবর পেয়ে পুলিশ এক রাউন্ড গুলি ও একটি অত্যাধুনিক সার্টার গানসহ তাদের গ্রেফতার করে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হলে ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং কাগজপত্র পর্যালোচনা করে ১৯ এর-এ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত উল্লিখিত রায় দেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আক্কাস আলী এবং আসামী পক্ষে এ্যাডভোকেট চিত্তরঞ্জন গুহ ও কে.এ বারী।