২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় বিমানের জরুরী অবতরণ

যান্ত্রিক ত্র“ুটির কারণে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ রোববার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 04:13 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ফ্লাইট অপারেশন সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী উড়োজাহাজের (ফ্লাইট বিজি---৫২) চাকায় ত্র“টির কারণে বিমানটি প্রথমে ঢাকার আকাশে অনেকক্ষণ চক্কর দেয়। পরে এটি দুপুর পৌনে একটার দিকে জরুরী অবতরণ করলে চাকায় আগুন ধরে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় ফায়ার ব্রিগেড কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কেউ আহত হয়নি।

জিয়ায় অন্যান্য বিমান চলাচল পরে স্বাভাবিক হয়ে যায় বলে বিমান সূত্র জানায়।