২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ ও ২০ সেপ্টেম্বর ঢাকায় ইন্দো--বাংলা পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠক

আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর ঢাকার হোটেল সোনারগাঁওয়ে ইন্দো--বাংলা পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 02:46 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ভারত--বাংলাদেশ অভিন্ন নদীর তীর সংরক্ষণকল্পে সুষ্ঠুভাবে বিরোধমুক্ত পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে যৌথ পরিদর্শন উপলক্ষে এ বৈঠক  অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার একথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের পক্ষে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন  বাণিজ্য  ও পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বীববিক্রম।

অপরদিকে ভারতের পক্ষে ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন  সেদেশের পানি সম্পদ মন্ত্রী অধ্যাপক  সাঈফউদ্দিন সোজ।

এ উপলক্ষে ১৭ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল আজ রোববার  অপরাহ্নে বাংলাদেশে আসছেন। একই সাথে ভারত সফররত  বাংলাদেশের  ১২ সদস্যের প্রতিনিধিদলও  ঢাকায় প্রত্যাবর্তন করছেন।

সোমবার উভয় দেশের পানি সম্পদ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশ অংশে ফেনী নদী তীর এবং চট্টগ্রাম ও খাগড়াছড়ির কতিপয় স্থানে নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শন করবেন। মঙ্গলবার উভয় দেশের পানি সম্পদ মন্ত্রী ফেনী নদীসহ কয়েকটি স্থান সরেজমিন পরিদর্শন  করবেন।

এ বৈঠকের ফলাফল সম্পর্কে আগামী ২০ সেপ্টেম্বর  বুধবার বিকাল  সাড়ে ৫ টায় হোটেল সোনারগাঁয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে উভয় দেশের পানি সম্পদ মন্ত্রী  সাংবাদিকদের  উদ্দেশ্যে  ব্রিফিং দেবেন।