কুড়িগ্রামে পূঁজা মন্ডপ ৩১৯টি, ঝুঁকিপূর্ণ ১১০টি
এবার কুড়িগ্রামে ৩১৯টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই সংখ্যা গতবারের চেয়ে বেশি। পূঁজা মন্ডপগুলোর মধ্যে ১১০টিকে ঝুঁকিপূর্ণ ও ৬৯টিকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পবিত্র রমজানে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠান নিয়ে শনিবার পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিনি অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সবাইকে নজর রাখার অনুরোধ করেন ।
