২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ফেরীঘাটে ট্রাকের ধাক্কায় মহিলা নিহত, আহত ৩

চট্টগ্রামের কর্ণফুলী ফেরীঘাটে শুক্রবার ফেরীতে ওঠার সময় ট্রাকের ধাক্কায় ১ মহিলা নিহত ও ৩ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 10:51 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

নিহতের নাম মাফিয়া খাতুন (৫০)। আহতরা হলেন নাজমা, ইয়াসমিন ও শাহানা। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়ক ও জনপথ বিভাগের একটি ফেরীতে উঠার সময় ট্রাকের ধাক্কায় মাফিয়া খাতুন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি ফিরনীবাজার থেকে ফেরীতে কর্ণফুলী নদীর অপর পারে যাচ্ছিলেন।