২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলি করে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই

সাভার বাজার বাসস্ট্যান্ডের মোবাইল ফোন ডিলার শাজেদুল ইসলাম তপুকে বৃহস্পতিবার রাতে গুলি করে ছিনতাইকারীরা দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলখুশা মাকের্টের ২য় তলায় মোবাইল ফোন ডিলার নিটো টেলিকম এর মালিক শাজেদুল ইসলাম তপু (২৫) জানান, প্রতিদিনের মত তিনি দোকান বন্ধ করে মোবাইল বিক্রির দেড় লাখ টাকা সাথে নিয়ে স্থানীয় সাংসদের বাড়ির পিছনে অবস্থিত তার বাসার উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ১১টার দিকে বাসার কাছে পৌঁছামাত্রই তিন ব্যক্তি তার মাথা ও শরীরে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। ছিনতাইকারীরা তার হাতে গুলি করে ব্যাগে থাকা দেড় লাখ টাকা নিয়ে সিএনজিতে উঠে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।

মুমূর্ষু অবস্থায় তপুকে স্থানীয় কিèনিকে ভর্তি করা হয়। এদিকে গুলির শব্দ পেয়ে স্থানীয় সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত তপু মামলা দায়ের করেছেন।