সাভারে তিথি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সাভারে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী রুমানা পারভীন তিথি (১৭) হত্যা মামলার প্রধান আসামী মালেকা বেগমকে পুলিশ শুক্রবার দুপুরে স্থানীয় মহিলা কমিশনারের বাড়ি থেকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রেজাউল করিম জানান, স্কুল ছাত্রী তিথি আত্মহত্যার ঘটনায় সাভার থানায় দায়ের করা মামলার প্রধান আসামী জামসিং জয়পাড়া মহল্লার বাসিন্দা এনামুলের স্ত্রী মালেকা সাভার পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের কমিশনার ইয়াসমিন জিন্নাত এর বাড়িতে আত্মগোপন করেছিলেন। দুপুর ২টার দিকে কমিশনারের রেডিও কলোনীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তিথি বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত বুধবার ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করে।
