পাবনার সাঁথিয়ায় বোমা মেরে যুবদল নেতা খুন
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মাঝগ্রাম বাজারে শুক্রবার বেলা আড়াইটার দিকে একদল সন্ত্রাসী বোমা মেরে থানা যুবদলের সাধারণ সম্পাদক বাদশা প্রামানিককে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চায়ের দোকানে চা পান করার সময় ওই যুবদল নেতাকে হত্যা করা হয়।
