মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সার আটক
মিয়ানমারে পাচারকালে কোষ্ট গার্ড সদস্যরা বঙ্গপোসাগরে ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে । বৃহস্পতিবার দুপুরে চর পতিলিয়ায় অভিযান চালিয়ে ১ পাচারকারী ও তাদের ব্যবহৃত অত্যাধুনিক ট্রলারও আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোঃ আশরাফ ইউরিয়া সার আটকের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ৬/৭ জন পাচারকারী সার বোঝাই ট্রলারটি মিয়ানমারে নিয়ে যাচ্ছিল।
প্রসঙ্গত, গত এক মাসে কোস্টগার্ড সদস্যরা মিয়ানমারের ৫০ হাজার মন লবন ছাড়াও ১১টি কার্গো ও ট্রলার আটক করে। এগুলোর দাম প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
