২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ নির্বাচন পর্যবেক্ষকরা সাতক্ষীরা যাচ্ছেন

ইউরোপীয় ইয়নিয়নের ৬ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল শুক্রবার দুই দিনের সফরে সাতক্ষীরা যাচ্ছে। পর্যবেক্ষক দলটি কালিগঞ্জ উপজেলার সুশিলনের প্রধান কার্যালয় ও তালাস্থ উত্তরন এনজিওর সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যবেক্ষক দলটি সকাল সাড়ে ১১টায় সুশিলনের প্রধান কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেবে। এছাড়া বিকেলে সাতক্ষীরার শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক, মহিলা নেতা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে দলের সদস্যরা মতবিনিময় করবেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও তারা আলোচনা  করবেন।

এছাড়া শনিবার বিকেলে জেলার তালাস্থ উত্তরন এনজিওর সেমিনারেও  দলের সদস্যরা যোগ দেবেন। সফরসঙ্গী হিসেবে তাদের সঙ্গে থাকবেন বেলজিয়াম দূতাবাসের প্রথম ও তৃতীয় সেক্রেটারী।