২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ঢাকা--মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলীতে বৃহস্পতিবার বিকেলে একটি যাত্রীবাহি বাসের চাপায় নবীর হোসেন (৭) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

নিহত নবীর নিমতলা বস্তির বাসিন্দা খয়বর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, নবীর রাস্তার পাশে দাড়িয়েছিল। এমন সময় ঢাকা থেকে মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর নিমতলীতে উত্তেজনা দেখা দেয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।