২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ১৫ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল আটক

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে পুলিশ বৃহস্পতিবার সকালে ১৫ লাখ টাকার পলিথিন ও কারেন্ট জালসহ একটি ট্রাক আটক করেছে। এ সময় ট্রাক চালক মতি মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ইমামগঞ্জ থেকে মাল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-২৬০১) পাবনার কাশিনাথপুর যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাভার বাজার বাস স্ট্যান্ডে পুলিশ সেটিকে আটক করে।

পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে বিভিন্ন সাইজের ৫৪ বস্তা পলিথিন ব্যাগ ও ৬ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।