২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে র‌্যাবের হাতে আটকের পর একজনের মৃত্যু

শরীয়তপুর জেলার আঙ্গারিয়া এলাকার মাদক সম্রাট নামে খ্যাত আবু আলম বেপারী ওরফে ডলার (৪০) কে মঙ্গলবার রাতে র‌্যাব - ৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল আটক করে। পরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 10:40 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে, মৃত ডলার দীর্ঘদিন যাবত শরীয়তপুরের আঙ্গারিয়া বাজারে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব - ৮ এর একটি দল আঙ্গারিয়া বাজারের উপরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় সে পালানোর জন্য নদীতে ঝাঁপ দিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ইট - পাটকেল ছুঁড়ে আহত করে। আটকের পর ডলারের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপারেশন শেষে মাদারীপুর নিয়ে আসার পথে সে অসুস্থ হয়ে পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টায় সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে পালং থানায় মাদক দ্রব্য আইনসহ মোট দু’টি মামলা রয়েছে।

তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।