রাজধানীতে র্যাবের ‘ক্রসফায়ারে’ কথিত সন্ত্রাসী নিহত
রাজধানীর বনশ্রী বাজারে বুধবার ভোরে র্যাবের ‘ক্রসফায়ারে’ কথিত সন্ত্রাসী নান্নু মিয়া নিহত হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব - ৩ এর একটি দল মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়া থেকে নান্নু মিয়াকে গ্রেপ্তার করে। র্যাব দাবি করেছে, নান্নুর স্বীকারোক্তি অনুযায়ী ‘র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য বনশ্রী বাজারে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় নান্নু র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়’।
র্যাব ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি এবং একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করে।
র্যাব আরো দাবি করে, নিহত নান্নুর নামে রাজধানীর বিভিন্ন থানায় ২০টিরও বেশী মামলা রয়েছে।
এ ব্যাপারে খিলগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
