হালকা ঝড়ো বৃষ্টিতে শতায়ু বটগাছ উপড়ে নিহত ২, আহত ১৮
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর হাটে মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে প্রায় ২/৩ শ বছরের পুরনো একটি বিশাল বটগাছ হালকা ঝড়ো-বৃষ্টিতে উপড়ে যায়। এসময় গাছের চাপায় মারা যান দুজন।
নিহতরা হলেন, আক্কেলপুর উপজেলার রামশালা গ্রামের আব্দুল খুদা (৪৫) ও একই উপজেলার জাফরপুর গ্রামের ভ্যানচালক আব্দুল হাকিম (৪০)। এই র্ঘটনায় মারাত্মক আহত হয় আরো ১৮ জন।
দুর্র্ঘটনার পরপরই দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছে।
