ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাকির আহমদের পিতা মারা গেছেন
দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাকির আহমদের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব রোকনউদ্দিন আহমদ (৮৪) মঙ্গলবার ভোরে বার্ধক্যজনিত কারণে সুনামগঞ্জের নিজ বাসভবনে মারা গেছেন।
তিনি এক মেয়ে, পাঁচ ছেলে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
সুনামগঞ্জের পুরাতন কোর্ট মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
