হালুয়াঘাট বাজারে অগ্নিকান্ড
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুল বাজারে মঙ্গলবার সকালে এক অগ্নিকান্ডের ঘটনায় কয়েকটি মুদি দোকান পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এতে প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
