২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার উদ্দেশ্যে মোর্শেদ খানের ঢাকা ত্যাগ

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ন্যাম সম্মেলনে অংশ নেওয়ার জন্য শনিবার কিউবার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি সেখান থেকে নিউইয়ার্ক যাবেন।

কিউবার রাজধানী হাভানাতে ১৫ ও ১৬ সেপ্টেম্বর ১৪তম জোট নিরপেক্ষ (ন্যাম) সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ ও ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক।

কূটনৈতিক সূত্র জানায়, সম্মেলনে হাভানা ঘোষণায় সন্ত্রাস, অর্থনীতি, উন্নয়ন সহায়তা ও অভিবাসনের উপর বিশেষ গুরুতারোপ করা হতে পারে।

ন্যাম সম্মেলনের পর জাতিসংঘের ৬১ তম সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান নিউইয়র্কের উদ্দেশ্যে কিউবা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রী ২রা অক্টোবর দেশে ফিরবেন।