রিভলবারসহ ৩ জনকে আটক করেছে র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা শুক্রবার রাতে জেলার চান্দনা গ্রাম থেকে রিভলবারসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো শফিকুল(২২), রহিম(২৩) ও ইকবাল(২৩)।
র্যাবের মেজর মকসুদুল বারীর নেতৃত্বে একটি টিম গোপনে সংবাদ পেয়ে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এলাকা থেকে শফিকুল ও ইকবালকে গ্রেপ্তার করে। পরে এদের স্বীকারোক্তি অনুযায়ী, চান্দনা গ্রাম থেকে রহিমকে আটক ও তার ঘর থেকে রিভলবার উদ্ধার করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
