২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের প্রহারে বোন নিহত

জেলার হাইমচর উপজেলায় ডিম বিক্রির টাকা নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ভাইয়ের প্রহারে আহত বোন শুক্রবার মারা গেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ নিহতের মা ও ভাবীকে গ্রেপ্তার করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 05:13 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিম বিক্রির টাকা নিয়ে নজরুল ইসলামের স্ত্রী রাশিদার সাথে তার বোন সাহিদা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুল ক্ষিপ্ত হয়ে লাকড়ি দিয়ে বোনকে বেদম প্রহার করে। এতে সাহিদা অচেতন হয়ে পড়ে। আহত সাহিদা পরে মারা গেলে তারা তাকে একটি গাছের সাথে ঝুলিয়ে রেখে নিহত হওয়ার ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করে।  ঘটনাটি জানতে পেরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের মা মরুফা খাতুন(৫৫) ও ভাবী রাশিদা বেগমকে (২৫)  পুলিশ গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান, আমরা ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে লাশ উদ্ধারসহ দু’জনকে গ্রেপ্তার করেছি। এছাড়া নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।