২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ৫ হাজার মণ লবণসহ কার্গো আটক

কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি কার্গো বোঝাই পাঁচ হাজার মণ মিয়ানমার থেকে আনা লবণসহ দুই চোরাচালানিকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।

এ নিয়ে গত দেড় মাসে কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের সাতটি কার্গো ও ৩০ লক্ষাধিক টাকা মূল্যের লবণ আটক করেছে। এসব ঘটনায় ২৫জন চোরাচালানিকেও আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কমাণ্ডার মো. আশ্রাব বিডিনিউজকে জানান, তার নেতৃত্বে কোস্টগার্ডের একদল সদস্য বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় মিয়ানমার থেকে লবণ বোঝাই করে নিয়ে আসা একটি কার্গো আটক করে তারা। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে কার্গোতে থাকা নয় চোরাচালানির সাতজন পানিতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা কার্গো ও দুই চোরাচালানিকে আটক করে।

আটককৃত লবণের মূর‌্য চার লক্ষাধিক টাকা ও কার্গোর মূল্য ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। লবণসহ আটককৃত দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।