চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ থেকে পুলিশ শুক্রবার দুপুরে কেরামত আলী (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
তিনি পৌর এলাকার দ্বারিয়াপুর - হাসনাবাদ গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার কয়েকজন আরামবাগের বঙ্গবন্ধু যুব কল্যাণ সমিতির কার্যালয়ের নিচের ফাঁকা স্থানে বসা অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পায়। অনেকক্ষণ ধরে কোন সাড়া - শব্দ না পেয়ে এলাকাবাসীর মনে সন্দেহ জাগলে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে কেরামত আলীর মা ও স্থানীয় পৌর কমিশনার তার লাশ সনাক্ত করে।
জানা গেছে, কেরামত হেরোইন আসক্ত ছিলেন।
অতিরিক্ত নেশার কারনেই তার মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারণা।
