আহত সাবের হোসেন চৌধুরীকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার ১৪ দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালীন তিনি গুরুতর আহত হন।
বৃহষ্পতিবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।
সাবের হোসেন বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
