২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত জঙ্গির মৃত্যুদন্ডাদেশের রায়ে বিচারপতিরা এখনো স্বাক্ষর করেননি

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান, ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ সাত জঙ্গীর মৃত্যুদন্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ে সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষ এখনো র হয়নি। আগামী সপ্তাহে বিচারপতিরা এ রায়ে স্বাক্ষর করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এদিকে সরকারের তরফ থেকে এ রায়ের বিরুদ্ধে আপীল করা হলে তাদের যেন জানানো হয় এজন্য বুধবার সুপ্রীম কোর্টে ক্যাভিয়েট দায়ের করা হয়েছে।

গত ৩১ আগস্ট বিপারপতি মো. আলী আসগর খান ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জেএমবির শীর্ষ ৭ জঙ্গীর মৃত্যুদন্ডাদেশ অনুমোদন করে রায় প্রদান করেন।

গত বছর ১৪ নভেম্বর জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ  (জেএমবি) বোমা মেরে ঝালকাঠির সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমদ ও জগন্নাথ পাড়েকে হত্যা করে।

গত ২৯ মে ঝালকাঠির আদালত শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ভাংলা বাইসহ, আতাউর রহমান সানি, আবদুল আওয়াল, মামুন, আরিফ ও খালেদ সাইফুল্লাকে ফাঁসির আদেশ দেয়।

সরকারের ডেপুটি এটর্নী জেনারেল হোলালউদ্দিন মোল্লা বলেছেন, বুধবার আপীল বিভাগে সরকারের তরফ থেকে অ্যাডভোকেট-অন-রেকর্ড আহসানউল্লাহ পাটোয়ারী সাত জঙ্গির নামে আপীল বিভাগে ৭টি ক্যাভিয়েট (অবহিতকরণ) দায়ের করেছেন। এতে করে জঙ্গিরা কেউ যদি আপীল করে বা হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানায় তাহলে সরকার পক্ষকে না অবহিত করে তার ওপর শুনানি হতে পারবে না।

এদিকে একটি সূত্র বলেছে, বুধবার রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জঙ্গীদের মৃত্যুদন্ডাদেশের রায়ের খসড়া চূড়ান্ত করার কাজ চলছিল। অন্যদিকে সংশ্লিষ্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আলী আসগর খানের প্রধান বিচারপতির সঙ্গে বিদেশে যাবার কথা রয়েছে। এ রায় স্বাক্ষর করেই তিনি দেশের বাইরে যাবেন বলে জানা গেছে।