২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ৫০ হাজার ভূমিহীন নারী-পুরুষের মহাসমাবেশ

‘আমরা দেশের ভূমিহীন ভাই, ন্যায্য পাওনা চাই এবার, খাসজমিতে আমরা দাবীদার, জেগেছে রে জেগেছে, ভূমিহীনরা জেগেছে, রিলিফ চাইনা, কম্বল চাই না, টাকা চাই না, পয়সা চাই না, শুধুমাত্র মানুষের অধিকার, মর্যাদা ও মান সম্মান নিয়ে অন্যসব মানুষের মত বাঁচতে চাই। সেই সঙ্গে চাই এক খন্ড খাস জমি, যাতে থাকবে ভূমিহীনের একক অধিকার’।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এসব শ্লোগানকে সামনে রেখে এবং আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ভূমিহীনদের বিভিন্ন অধিকার ও দাবী সংযুক্তির দাবিতে আজ বুধবার সাথিয়ার ফুটবল মাঠে ভূমিহীনদের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রায় ৫০ হাজার ভূমিহীন নারী - পুরুষ এ সমাবেশে যোগ দেন। ভোর থেকেই চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, ঈশ্বরদী, আটঘরিয়া, সুজানগর, পাবনা সদর ও বেড়া থেকে হাজার হাজার ভূমিহীন নারী পুরুষ বাস, ট্রাক, নছিমন, করিমন, ভ্যানে করে সাঁথিয়ার ফুটবল মাঠে সমবেত হলে বিশাল এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

এ ছাড়া বিভিন্ন জেলার ভূমিহীন প্রতিনিধিরা এই সমাবেশে যোগ দেন। এ যেন এক অন্য রকম মিলন মেলায় পরিণত হয় সমাবেশ।

দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংগঠন সমতার পরিচালনা পরিষদের চেয়ারম্যান শাহনাজ খাতুনের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমতার নির্বাহী পরিচালক আব্দুল কাদের।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সমতার পরিচালক সরওয়ার আলম, আমজাদ হোসেন, রুলফাও নির্বাহী পরিচালক আফজাল হোসেন, ভূমিহীন সেকেন্দার আলী, গুলজার হোসেন প্রমুখ।

মহাসমাবেশে ১৪ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়।