২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে নিহত সৈনিক আব্দুল হালিমের দাফন সম্পন্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেদনাবিধুর পরিবেশে আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত সৈনিক আব্দুল হালিমের দাফন সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

জেলার ছয়সূতি ঈদগাহ মাঠে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আব্দুল হালিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। পরে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এর আগে সকালে ঢাকায় প্রথম আব্দুল হালিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে সকাল ১০টায় তার লাশ কুলিয়ার চরের ঈদগাহ মাঠে নিয়ে আসা হয়। সেনাবাহিনীর একটি চৌকষ সামরিক দল  কফিনটি গ্রহণ করে। হেলিকপ্টার থেকে তার লাশ নামানোর সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের মা ও স্ত্রী হাসনা হেনা এ সময় বারবার মূর্ছা যাচ্ছিলেন। 

আব্দুল হালিমের চার মাস বয়সী হাসিব এবং পাঁচ মাস বয়সী শিশু সাকিবকে দেখে উপস্থিত  অনেকেই চোখের জল ধরে রাখতে পারেনি।

গত ২৫ শে আগস্ট আইভরি কোস্টে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।