২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক কামরুল আনাম খান আর নেই

প্রবীণ সাংবাদিক ও দৈনিক আজাদের সাবেক সম্পাদক কামরুল আনাম খান মঙ্গলবার বিকালে উত্তরায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

পারিবারিক সূত্রে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও হৃৎপিন্ডের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র আজম খান, মেয়ে নাসরিন হক এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

মাওলানা আকরাম খাঁনের কনিষ্ঠ পুত্র কামরুল আনাম খান ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তৎকালীন দৈনিক আজাদের (অধুনা লুপ্ত) সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।