সংস্কার ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না: বরিশালে জলিল
তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সংস্কারের যৌক্তিকতা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, ভোট চোর খালেদা - নিজামী সরকার আগামীতে ভোটচুরির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।
তাই সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কার করতে চাচ্ছে না।
খালেদা - নিজামী সরকারকে হুঁশিয়ারী উচ্চারণ করে জলিল আরো বলেন, সংস্কার ছাড়া আগামী নির্বাচন করতে দেয়া হবে না।
বরিশালে ১৪ দলের পথযাত্রায় অংশ নিতে আসার সময় গৌরনদী বাসস্ট্যান্ডে এক পথসভায় আব্দুল জলিল একথা বলেন।
আওয়ামী লীগ নেতা শাহ আলম খানের সভাপতিত্বে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহম্মেদ, জেলা আওয়ামী লীগ নেতা হিমাংশু দাস গুপ্ত নাথু, মুশফিকুর রহমান মিটু, মহানগর আওয়ামী লীগের শতকত হোসেন হীরণ। এদিকে আজ মঙ্গলবার দুপুর পৌণে ২ টার দিকে গৌরনদী আওয়ামী লীগের অপর একটি গ্র“প আ. জলিলকে ভূরঘাটা বাসস্ট্যান্ডে সংবর্ধনা জানায়।
