২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে রেললাইন অবরোধ

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা--ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রেখেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 01:27 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে ময়মনসিংহ রেলস্টেশনে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা আটকে রাখে। তারা রেললাইনের উপরে গাছ ফেলে অবরোধ তৈরি করে রেখেছে।

এর ফলে ঢাকা--ময়মনসিংহ--জামালপুরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা--ময়মনসিংহগামী পদ্মা এবং বলাকা এক্সপ্রেস অন্য একটি স্টেশনে আটকা পড়ে আছে।

ভেটেরিনারি অনুষদের দুই থেকে তিনশ’ ছাত্রছাত্রী পশু উৎপাদন এবং ব্যবস্থাপনা কোর্সে শতকরা ২০ ভাগ সংযুক্তকরণের দাবিতে এই অবরোধ কর্মসূচী পালন করছে।

প্রসঙ্গত ভেটেরিনারি অনুষদের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম গত ২৩ আগস্ট থেকে স্থগিত রয়েছে।

ছাত্রছাত্রীরা জানায়, এই দাবির প্রতি শিক্ষকদেরে সমর্থন আছে।

অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।