২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত, আপডেট

ঢাকা - আরিচা মহাসড়কের সাভারে দ্রুতগামী বাসের চাপায় ডলি আক্তার নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে সোমবার সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নিহত ডলি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদাবাড়ি গ্রামের আদীল বিশ্বাসের মেয়ে।

ঘটনার পর ম্যাক্সকম নামে গার্মেন্টসটির বিক্ষুব্ধ শ্রমিকরা ১০/১২ টি যানবাহন ভাংচুর করে। এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে ছয়জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলো ম্যাক্সকম গার্মেন্টসের শ্রমিক সোহেল রানা (২২), শিউলি আক্তার (২০), জহিরুল ইসলাম (২৮), ঝর্ণা আক্তার (২৮), ফরিদা ইয়াসমিন (২৪) ও মোসলেমা বেগম (২২)।

সংঘর্ষের পর বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা--আরিচা মহাসড়ক অবরোধ করে রাখলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েছে।